‎রাণীনগরে দশমিক ফুটসাল ফুটবল একাডেমির উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত ‎

নওগাঁ সংবাদদাতা
প্রকাশের সময়: Saturday, 20 June, 2026 । 10:48 pm

রাণীনগর দশমিক ফুটসাল ফুটবল একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে কাশিমপুর ফিলিং স্টেশন ফুটবল একাডেমী বনাম রাণীনগর শাপলা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি ফুটবল একাদশের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত।

‎শনিবার (২০ জুন) রাণীনগর শের-এ-বাংলা সরকারি কলেজ মাঠে বিকেল ৫.৩০ মিনিটে রাণীনগর উপজেলা বিএনপি’র কোষাধ্যক্ষ মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল এবং সম্মানিত অতিথি রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল খেলার উদ্বোধন করেন।

‎প্রধান অতিথির বক্তব্যে রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল বলেন, মাদক নির্মূলে খেলাধুলার কোন বিকল্প নেই। আমাদের প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছেন। যার অংশ হিসেবে তিনি প্রতিটি উপজেলায় এবং ইউনিয়নে মিনি স্টেডিয়াম তৈরির পরিকল্পনা গ্রহণ করেছেন।

‎এসময় সম্মানিত অতিথির বক্তব্যে ওসি জাকারিয়া মন্ডল বলেন,  খেলাধূলা মানুষের মন এবং শরীরকে সতেজ রাখে। এই ধরনের উদ্যোগকে রাণীনগর থানা পুলিশ স্বাগত জানায়। তিনি আরও বলেন আমরা নিয়মিত খেলাধূলা করবো মাদক থেকে নিজেদের কে দূরে রাখবে এবং কোন বন্ধু যদি মাদক সেবন করে তবে তাকে সেখান থেকে ফিরিয়ে আনবো। মাদক একটি সমাজকে ধ্বংস করে দেয়।

‎এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আশিক মাহমুদ, যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা ডাবলু, যুগ্ম-আহ্বায়ক মিঠুন আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক মিঠু ইসলাম, খট্টেশ্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, কাশিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রায়হানুল হক রায়হান, খট্টেশ্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খন্দকার সজিব হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নির্দিষ্ট সময় শেষে খেলা গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে রানীনগর শাপলা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি ফুটবল একাদশ কাশিমপুর ফিলিং স্টেশন ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে।

 

জাগো সংবাদ/আরাফাত/আরএইচ

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন