অ’জ্ঞা’ত, ভবঘুরে ও বেওয়ারিশ লা’শে’র গোসল ও দাফন কার্যক্রম পরিচালনাকারী স্বেচ্ছাসেবী সংগঠন ‘শেষ বিদায়ের বন্ধু’র দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে আগামী ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২০ জুন) সন্ধ্যা ৬টায় সংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলে সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী সভাপতি এবং প্রতিষ্ঠাতা সদস্য মাজহারুল ইসলাম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সংগঠনের সাবেক সভাপতি ডা. এস এ ফারুকের সভাপতিত্বে এবং সমন্বয়ক হাফেজ মাওলানা শোয়াইবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সমন্বয়ক আলহাজ নিজাম উদ্দীন, সাবেক অর্থ ও হিসাব শাখার প্রধান মাওলানা ক্বারি নোমান, প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মদ মনজুর মোর্শেদ ভুঁইয়া কনক, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরী এবং প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়ক ও সাংবাদিক নুরুল আলম।
সভায় লা’শ গোসল ও দাফন সেবা উপকমিটি, অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনা কমিটিসহ সংগঠনের বিভিন্ন কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে গঠনতন্ত্র অনুযায়ী ১৩ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য নির্বাচিত কর্মকর্তারা হলেন— সহ-সভাপতি মনজুর মোর্শেদ ভুঁইয়া কনক, যুগ্ম সম্পাদক ক্বারি নোমান এবং অর্থ সম্পাদক হাফেজ মাওলানা শোয়াইব। দ্রুত সময়ের মধ্যে সদস্য ও উপদেষ্টা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রথম সভা আহ্বান করা হবে বলে জানানো হয়।
উল্লেখ্য, বৈশ্বিক করোনা মহামারির সময় ২০২০ সালের ৮ এপ্রিল ‘শেষ বিদায়ের বন্ধু’ প্রতিষ্ঠিত হয়। করোনায় আ’ক্রা’ন্ত হয়ে মৃ’ত্যু’বরণকারীদের দাফন-কাফনে যখন স্বজনরাও এগিয়ে আসতে ভয় পাচ্ছিলেন, তখন সংগঠনটির স্বেচ্ছাসেবকরা জীবনের ঝুঁকি নিয়ে মানবিক এ দায়িত্ব পালন করেন। অনেক সময় দিন-রাতের বিভিন্ন প্রহরে একাধিক লাশের গোসল ও দা’ফ’নের কাজও সম্পন্ন করেছেন তারা।
প্রতিষ্ঠার পর থেকে মিরসরাই ছাড়াও ফেনী, নোয়াখালী, রামগড়, পার্বত্য অঞ্চল ও বান্দরবানসহ বিভিন্ন এলাকায় ২৬৮টি লা’শে’র গোসল ও দা’ফ’ন সম্পন্ন করেছে সংগঠনটি। মানবিক এ কার্যক্রমের মাধ্যমে দেশে-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে ‘শেষ বিদায়ের বন্ধু’।
কাউন্সিলে বক্তারা বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই সংগঠনটি মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। করোনা-পরবর্তী সময়েও ভবঘুরে, অ’জ্ঞা’তপরিচয় ব্যক্তি এবং দু’র্ঘ’ট’নায় নি’হ’ত’দের দা’ফ’নসহ বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। অসহায় মানুষের মৃ’ত্যু’র পর শেষ আশ্রয় ও শেষ ভরসা হয়ে পাশে থাকবে ‘শেষ বিদায়ের বন্ধু’।

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশের সময়: Monday, 22 June, 2026 । 8:29 pm