গাইবান্ধায় গভীর রাতে যুবককে কুপিয়ে টাকা ছিনতাই,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশের সময়: Saturday, 27 June, 2026 । 9:05 pm

গাইবান্ধা সদর উপজেলার ১০নং ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া (মহুরীপাড়া) এলাকায় পূর্ব বিরোধের জেরে এক যুবকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

জানা যায়, গত ২৬ জুন ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বাড়ির সামনে রাস্তায় হাঁটাহাঁটির সময় একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

হামলায় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। মাথায় একাধিক সেলাই দিতে হয়েছে। এছাড়া তার কাছে থাকা নগদ অর্থ ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় একাধিক বাসিন্দার দাবি, অভিযুক্তদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে সুদের কারবারের সঙ্গে জড়িত বলে এলাকায় পরিচিত। এছাড়া একজনের বিরুদ্ধে চুরির এবং অপর একজনের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্যও পাওয়া যায়নি।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে।

 

জাগো সংবাদ/আরাফাত/শান্ত

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন