তারাগঞ্জে রোপা আমন ধান প্রণোদনা বিতরণ উদ্বোধন

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশের সময়: Sunday, 28 June, 2026 । 10:25 pm

রংপুরের তারাগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

২৮ জুন ১হাজার ৯০০জন কৃষকদের প্রত্যেককে ৫ কেজি উফশী জাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, জামায়াতে ইসলামী উপজেলা আমীর এসএম আলমগীর হোসেন, এমপির প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এলাকার কৃষক, সাংবাদিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন