নাজিরপুরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রঞ্জুর আদালতে আত্মসমর্পণ,জেল হাজতে প্রেরণ

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Tuesday, 30 June, 2026 । 9:06 pm

পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু আদালতে আত্মসমার্পন করেছেন।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সোমবার (২৯ জুন) পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-০২ এ হাজির হয়ে জামিন আবেদন করলে, বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বন্যা খাতুন শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।বিষয়টি নিশ্চিত করেন আসামি পক্ষের আইনজীবী ও পরিবার।

নাজিরপুর থানা সুত্রে জানা যায়, স্থানীয় আওয়ামী নেতা ও ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জুর বিরুদ্ধে বিস্ফোরক আইনসহ মোট ৫টি মামলা রয়েছে। ২০২৪ সালের ২ সেপ্টেম্বর থেকে ২৭ ডিসেম্বর ২৪ পর্যন্ত তার বিরুদ্ধে চারটি বিস্ফোরক মামলা এবং অন্য আরেকটি মামলার আসামী রন্জু।

 

জাগো সংবাদ/আরাফাত/লাভলু

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন