কোন কিছুতেই থামাতে পারছেনা চুরি, বোয়ালখালীতে ঝড়ের রাতে টিউবওয়েল-সিএনজি চুরি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশের সময়: Thursday, 9 July, 2026 । 6:14 pm

বোয়ালখালী একটি মসজিদের ৪০ বছরের পুরোনো টিউবয়েল চুরি করে নিয়ে গেছে চোরের দল। প্রাকৃতির টানা বরর্ষনেও চুরি থেকে রক্ষা পাচ্ছে না। পানির সংকটে পড়েছেন মুসল্লিসহ তিন বাড়ির শতাধিক মানুষ।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল কাজী বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা কাজী রাসেল বলেন, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ব্যাটারিচালিত রিকশা নিয়ে এসে দুই ব্যক্তি টিউবয়েলটি খুলে নিয়ে গেছে। তখন প্রচুর বৃষ্টি পড়ছিল।

তিনি জানান, টিউবওয়েলটি প্রায় ৪০ বছরের পুরোনো। দুর্যোগের রাতে হঠাৎ টিউবয়েলটি চুরি হওয়ায় এলাকাবাসী হতবাক হয়ে গেছেন। এই টিউবওয়েলর পানি তিন বাড়ির শতাধিক মানুষ খেতো । মসজিদে আগত মুসল্লিরা এর পানি দিয়ে অজু করতেন। এর আগে ওইদিন ভোরে উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মনার বাপের টেক এলাকা থেকে রাশেদুল হকের সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম-থ-১৪-৪৪৮১) চুরি করে নিয়ে যায় চোরের দল। এ ব্যাপারে বোয়ালখালী থানায় রাশেদুল হক লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, সিএনজি অটোরিকশা চুরি রোধে টিম গঠন করা হয়েছে। চোরাই সিএনজি উদ্ধারে পুলিশ কাজ করছে। টিউবওয়েল চুরি বিষয়ে এখনও অভিযোগ পাইনি। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন