নওগাঁ রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে লক্ষাধীক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়ছে। এসময় ব্যবসায়ীকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার সন্ধায় উপজেলার আবাদপুকুর বাজার বেবিস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।
সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন জানান, দোকান ঘরে মজুত রেখে মাছ ধরা নিষিদ্ধ রিং জাল ও কারেন্ট জাল বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশকে সাথে নিয়ে আবাদপুকুর বাজার সংলগ্ন বেবিস্ট্যান্ড এলাকায় একটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় দোকান ঘর তল্লাশী করে লক্ষাধীক টাকার ৩৫ পিস চায়না দুয়ারী রিং জাল এবং ২৫ পিস কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় মৎস্য রক্ষা ও সংরক্ষন আইনে ব্যবসায়ী ছোলাইমান হোসেন (২৮) কে ৫হাজার টাকা জরিমানা করা হয়। ছোলাইমান হোসেন নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ীয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে।

নওগাঁ সংবাদদাতা
প্রকাশের সময়: Thursday, 9 July, 2026 । 9:07 pm