কলমের শক্তিতে জনতার পাশে চায়ের জনপদ নিউজ পোর্টাল

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশের সময়: Saturday, 11 July, 2026 । 10:08 am

কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ’ চায়ের জনপদ নিউজ পোর্টালের পক্ষ থেকে শ্রীমঙ্গল প্রেসক্লাবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। (১০ জুলাই শুক্রবার) রাত ৯টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত এক আনুষ্ঠানিক সভায় এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রুবেল আহমদ। এ সময় চায়ের জনপদ-এর সম্পাদক ও প্রকাশক তোফায়েল আহমেদ পাপ্পুর পক্ষ থেকে পোর্টালটির ব্যবস্থাপনা সম্পাদক আল আমিন প্রেসক্লাবের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির যুগ্ম আহ্বায়ক আবুজার রহমান বাবলা, যুগ্ম সদস্য সচিব এহসানুল হক, সদস্য আব্দুর রব, শামসুল ইসলাম শামীম, নূর মোহাম্মদ সাগর, সিনিয়র সদস্য সৈয়দ আমিরুজ্জামান, ইসমাইল মাহমুদ, মামুন আহমেদ, সৈয়দ ছায়েদ আহমেদ, মুসলিম চৌধুরী এবং সংবাদকর্মী সাইফুর রহমান শিপু ও সুমন আহমদসহ অন্যান্যরা সাংবাদিক।

বক্তারা বলেন, এক সময় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য হিসেবে তোফায়েল আহমেদ পাপ্পু একজন সক্রিয় সংবাদকর্মী ছিলেন। বর্তমানে সুদূর প্রবাসে অবস্থান করেও তিনি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর প্রতিষ্ঠিত চায়ের জনপদ নিউজ পোর্টালে শ্রীমঙ্গলের বস্তুনিষ্ঠ ও সময়োপযোগী সংবাদ দ্রুত প্রকাশিত হওয়ায় পাঠকরা সমসাময়িক নানা বিষয়ে সবার আগে জানতে পারেন। বক্তারা আরও বলেন, এই সম্মাননা ক্রেস্ট শ্রীমঙ্গল প্রেসক্লাবের প্রতিটি সদস্যের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এ সম্মাননা প্রদানের জন্য চায়ের জনপদ পরিবারের প্রতি শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

 

জাগো সংবাদ/আরাফাত/ছায়েদ আলী

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন