বন্যা কবলিত মানুষের পাশে আলীকদম ব্যাটালিয়ন ৫৭বিজিবি

বান্দরবান প্রতিনিধি
প্রকাশের সময়: Saturday, 11 July, 2026 । 10:08 pm

চলমান ভারীবর্ষণ এবং বন্যা পরিস্থিতি উপলক্ষে আলীকদম ব্যাটালিয়ন (৫৭বিজিবি) কর্তৃক আলীকদম উপজেলায় বন্যা কবলিত এবং বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রিত আনুমানিক ৭০/৮০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

১১ জুলাই ২০২৬ তারিখ (শনিবার) চলমান নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা ভারী বর্ষণ এবং মাতামুহুরী নদীর পানি বৃদ্ধির ফলে সৃষ্ট বন্যা ও ভূমি ধ্বস পরিস্থিতি উপলক্ষে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক এর নেতৃত্বে আলীকদম উপজেলা চৈক্ষং ও নয়াপাড়া ইউনিয়নের বন্যা কবলিত এবং বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রিত আনুমানিক ৭৫/৮০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বন্যাদূর্গত পরিবারের মধ্যে আশ্রয়কেন্দ্রে আশ্রিত রেয়াম্বু সরকারি প্রাথমিক বিদ্যালয়-৩৬ পরিবার, নজির মেম্বার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-১৭ পরিবার এবং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স-২২ পরিবারকে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়। একই সাথে বন্যা কবলিত এলাকায় এ সকল পানিবন্দী পরিবারের নিয়মিত খোঁজখবর, বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ, স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় পূর্বক আশ্রয় কেন্দ্রে গমনাগমনে প্রয়োজনীয় সহায়তা প্রদানসহ দূর্যোগপূর্ণ যে কোন উদ্ধার পরিস্থিতি মোকাবেলায় আলীকদম ব্যাটালিয়ন সর্বদা প্রস্তুত রয়েছে এবং দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে।

এসময় আলীকদম ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদবীর বিজিবি সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ভবিষ্যতেও যে কোন দূর্যোগ কালীন আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর এসকল মানবিক ও দেশাত্মবোধক কর্মকান্ডের ধারা অব্যহত থাকবে বলেও জানান আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী।

 

জাগো সংবাদ/আরাফাত/জয়নাল আবেদীন

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন