প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে মাদারীপুরে বিএনপি নেতাকর্মীদের সাথে স্থানীয় সংসদ সদস্য এ-র মতবিনিময়

সিনিয়র রিপোর্টার, মাদারীপুর
প্রকাশের সময়: Saturday, 11 July, 2026 । 10:12 pm

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৩ জুলাই দক্ষিণবঙ্গে আগমন উপলক্ষে রাস্তার দুপাশে দাড়িয়ে সরকার প্রধানকে শুভেচ্ছা জানাতে বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।

শনিবার বিকেলে ডাসার উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সংসদ সদস্যর নিজ বাসভবন হলরুমে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, আমরা যার নির্দেশে ১৭ বছর রাজপথে আন্দোলন সংগ্রামে জীবনের মায়াকে উপেক্ষা করে ভয়-ভীতি, কারাগার এবং গুলিকে উপেক্ষা করে যারা রাজপথে ছিলাম আমাদের সেই প্রিয় নেতা যাকে ভোট দিয়ে আপনারা প্রধানমন্ত্রী বানিয়েছেন সেই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আমরা রাজপথে দাঁড়িয়ে যাবো। বিএনপি নেতাকর্মীদের সব সময় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে পাশাপাশি দলকে শক্তিশালী করতে হবে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ সালাম খান, ডাসার উপজেলা ছাত্রদলের আহবায়ক আলাউদ্দিন সরদার, সদস্য সচিব মাইদুল ইসলাম রুবেল, যুবদল নেতা বায়জিদ সরদারসহ ডাসার উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

জাগো সংবাদ/আরাফাত/এসএম তানবীর

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন