মাদারীপুরের টুবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি পালন

সিনিয়র রিপোর্টার, মাদারীপুর
প্রকাশের সময়: Wednesday, 15 July, 2026 । 4:59 pm

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে মাদারীপুরে।

বুধবার সকালে সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের ২২ নং টুবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিচর্যার বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করার উদ্দেশ্যে গাছের চারা রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ২২ নং টুবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি

কামরুল ইসলাম আকরাম খান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদুর রহমান, মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন দুলাল কাজী, মাদারীপুর জেলা তাতীদলের সভাপতি জাকির হোসেন মোল্লা, সমাজসেবক জাহাঙ্গীর খান, আনোয়ার হোসেন হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি লিজা আক্তার, অভিভাবক সদস্য সওকত মাতুববরসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

জাগো সংবাদ/আরাফাত/এসএম তানবীর

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন