নওগাঁর রাণীনগরে গাঁজা সেবনের দায়ে মোঃ মানিক হোসেন (৪৬)-কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত মোঃ মানিক হোসেন (৪৬), পিতা- মোঃ শাহাদাত হোসেন। তিনি রাণীনগর উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (১৫ জুলাই) রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এস. অই মোঃ জলফিকার।
আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় মানিক হোসেনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মাদকবিরোধী এ অভিযান প্রসঙ্গে রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ। জনস্বার্থ রক্ষায় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক সেবন ও কারবারিদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোঃ মুন্না আহম্মেদ, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশের সময়: Wednesday, 15 July, 2026 । 7:49 pm