‘সবার আগে বলদিয়া’ টিমের উদ্যোগে পাল্টে গেল এলাকার চিত্র

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Saturday, 18 July, 2026 । 9:47 pm

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে জনসাধারণের চলাচলের সুবিধার্থে একযোগে ৩টি পুলের নির্মাণ ও সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে সামাজিক সংগঠন ‘সবার আগে বলদিয়া’ টিম।

শুক্রবার (১৭ জুলাই) চলমান এ তিনটি প্রকল্পসহ সংগঠনটির মোট ৭৬টি উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের মাইলফলক স্পর্শ করেছে।

‘সবার আগে বলদিয়া’ টিমের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম ও জনসম্পৃক্ততার ভিত্তিতে এসব উন্নয়নমূলক কাজ পরিচালনা করা হচ্ছে। স্থানীয় মানুষের সহযোগিতা ও টিমের সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে। বলদিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত এলাকায় পরিণত করতে সংগঠনের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ‘সবার আগে বলদিয়া’ টিমের এমন উদ্যোগে যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে এবং সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হয়ে উঠছে। তারা এই ব্যতিক্রমী সামাজিক উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

 

জাগো সংবাদ/আরাফাত/জে আই লাভলু

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন