বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া এলাকায় জাগরনী চক্রের সৃজন প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বুধবার (২২ জুলাই) সকাল ১০ টায় র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
র্যলি ও আলোচনা সভা শেষে পরিবেশের ভারসম্য রক্ষায় পশুরবুনিয়া জলবায়ু সহনশীল কেন্দ্রে ইউপি সদস্য মো. মশিউর রহমান-এর সভাপতিত্বে অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খাউলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বিটুল বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার আব্দুল মান্নান, ইউনিট ম্যানেজার মো. জিল্লুর রহমান, উপজেলা সিএসও নেটওয়ার্ক সাধারণ সম্পাদক ফজলুল হক খোকন, সিসিআরসি সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, জগরণী ফাউন্ডেশনের সদস্য জেসমিন বেগম, ফারজানা বেগম, ফাহিমা বেগম ও হেলেনা বেগম প্রমুখ।
পরিবেশ দিবস উপলক্ষে জাগরণী চক্র ফাউন্ডেশন ২শ’ তালগাছ, খেজুর গাছ ও বীজ ২ হাজার, ২ হাজার অর্জুনের বীজ বিভিন্ন স্থানে রোপন করা হয়।
জাগো সংবাদ/আরাফাত/এম পলাশ

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশের সময়: Wednesday, 22 July, 2026 । 6:37 pm