শাহাগোলা উপস্বাস্থ্য কেন্দ্র অবহেলায় জরাজীর্ণ, দ্রুত সংস্কারের দাবি

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশের সময়: Thursday, 23 July, 2026 । 2:47 pm

নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা উপস্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিন ধরে অবহেলা ও নানা সংকটে কার্যত অচল হয়ে পড়েছে। প্রয়োজনীয় জনবল, ওষুধ ও বিদ্যুৎ ব্যবস্থার অভাবে প্রত্যাশিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, দেশের তৃণমূল পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলেও শাহাগোলা উপস্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সীমিত পরিসরে নামমাত্র সেবা মিললেও প্রয়োজনীয় ওষুধের সংকট, জনবল ঘাটতি এবং অবকাঠামোগত দুর্বলতার কারণে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত স্বাস্থ্যকেন্দ্রটির সংস্কার, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, চিকিৎসক ও অন্যান্য জনবল নিয়োগ এবং বিদ্যুৎসহ প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা হোক। তারা বলেন, গ্রামীণ জনপদের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শাহাগোলা উপস্বাস্থ্য কেন্দ্রকে কার্যকর করে তোলা এখন সময়ের দাবি।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

 

জাগো সংবাদ/আরাফাত/ফিরোজ আহমেদ

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন