বাগমারায় ‘একডালা মানব কল্যাণ সংস্থা’র উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশের সময়: Thursday, 23 July, 2026 । 10:09 pm

রাজশাহীর বাগমারা উপজেলার একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত দুই কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন একডালা মানব কল্যাণ সংস্থা।

বৃহস্পতিবার দুপুরে একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী শামিউল ইসলাম শামস ও শুহরাত জাহান শাম্মীকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব নাসির উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝাড়গ্রাম ফাজিল মাদ্রাসার প্রভাষক রেজাউল করিম।

এ সময় বক্তব্য ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহসভাপতি শাহীন আলম, গোয়ালকান্দি দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক আলহাজ্ব সামসুল ইসলাম, একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাহাদুর রহমান এবং সহকারী শিক্ষিকা শেফাল খাতুন।

এছাড়াও উপস্থিত ছিলেন একডালা মানব কল্যাণ সংস্থার সভাপতি এম. এম. সাহল মাহমুদ, সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম, সম্পাদক মোঃ নাজমুল হোসেন, ক্যাশিয়ার মোঃ মিজানুর রহমান, সদস্য মোঃ বিপ্লব, মোঃ আজিজুল ইসলাম, রাকিবুল বাশার, মোঃ সাহাদত হোসেন শুভ, মোঃ সুমন প্রাং, মিনার রহমান মাসুদ, মোঃ আলামিন প্রাং, মোঃ রুবেল ইসলাম (পাপন), জাহাঙ্গীর আলম ও নিলয় পারভেজসহ সংগঠনের অন্যান্য সদস্য, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। তারা বলেন, একডালা মানব কল্যাণ সংস্থা ভবিষ্যতেও এলাকার মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা, মানবসেবা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।

 

জাগো সংংবাদ/আরাফাত/রুস্তম আলী

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন