মোরেলগঞ্জ হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশের সময়: Saturday, 25 July, 2026 । 11:46 pm

বাগেরহাটের মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) (শনিবার সকাল ১১টায়) আকস্মিক পরিদর্শনে এসে হাসপাতালে রোগীদের সেবার গুনগত মান হাসপালের মেয়াদউর্ত্তীন ওষুধ, নানাবিধ অনিয়মের খাবার মান, চিকিৎসক সংকট নিয়ে খোঁজ খবর নেন। তিনি দীর্ঘ আড়াই ঘন্টা হাসপাতালের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন।

এ সময় স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) বলেন, সাধারণ জনগন ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমরা মানুষের ভোটে নির্বাচিত হয়েছি। আমাদের একটা দায়বদ্ধতা জনগনের প্রতি আছে। এ মানুষগুলো সার্বিক দায়িত্ব আমাদের ওপরে। অতিতের উদাহরণ দিয়ে লাভ নেই। সারা বাংলাদেশে স্বাস্থ্য সেবা মানুষের দোড়গোড়ায় পৌছে দিতে চাই। আমরা চাইনা কোন মানুষ বিনা চিকিৎসায় মারা যাক। আমাদের যাহা কিছু আছে তাই দিয়ে গরীব মানুষের সেবা করতে চাই। যে কারনে ৫০ শষ্যার হাসপাতালকে ১০১ শয্যায় রুপান্তিত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকারদার, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, বিএনপি নেতা সোমনাথ দে সহ স্থানীয় পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ। পরে মন্ত্রী হাসপাতাল সংলগ্ন একটি ক্লিনিক পরিদর্শন করে কিছু অসংগতি পান। একই সাথে তিনি হাসপালে বিভিন্ন সময়ে মজুদকৃত মেয়াদউর্ত্তীন ওষুধ যথাযথ প্রক্রিয়ায় ধংসের জন্য জেলা প্রশাসককে নির্দেশনা দেন। এর পরে তিনি পার্শ্ববর্তী শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান।

 

জাগো সংবাদ/আরাফাত/এম পলাশ

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন