স্থানীয় এমপি রেজু’র নিজস্ব অর্থায়নে নওগাঁ-নাটোর মহাসড়কের দুই স্থানে পুলিশ বক্স নির্মাণের উদ্যোগ 

নওগাঁ সংবাদদাতা
প্রকাশের সময়: Sunday, 26 July, 2026 । 3:38 pm

নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হওয়ায় এমপি শেখ রেজাউল ইসলাম রেজুর নিজস্ব অর্থায়নে দুইটি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ বক্স নির্মাণের যৌথ উদ্যোগ নিয়েছেন পুলিশ সুপার নওগাঁ ও আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম (রেজু)।

শনিবার (২৫ জুলাই) নির্মাণাধীন পুলিশ বক্স দুটির চলমান কাজ পরিদর্শন শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ উদ্যোগের কথা জানান।

ফেসবুক পোস্টে এমপি শেখ মো. রেজাউল ইসলাম (রেজু) বলেন, নওগাঁ-নাটোর মহাসড়ক এলাকায় দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে তিনি নিজস্ব অর্থায়নে রাণীনগর উপজেলার বড়বড়িয়া রেললাইন সংলগ্ন এলাকায় এবং আত্রাই উপজেলার থাঐপাড়া রেললাইন সংলগ্ন এলাকায় দুটি পুলিশ বক্স নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সার্বক্ষণিক উপস্থিতি ও নজরদারি এ অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনগণের নিরাপত্তা ও কল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এমপি রেজুর ছোট ভাই নাদিম শেখ, রাণীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল, সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

জাগো সংবাদ/আরাফাত/রায়হান 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন