মিরসরাইয়ে বহুল প্রতীক্ষিত মিঠাছরা-বামনসুন্দর সড়কের নির্মাণকাজের উদ্বোধন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশের সময়: Tuesday, 28 July, 2026 । 9:40 pm

চট্টগ্রামে মিরসরাইয়ের বহুল প্রতীক্ষিত মিঠাছরা-বামনসুন্দর সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে নির্মাণ কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন। এসময় তিনি বলেন, সড়কটি প্রশস্তকরণ শুধু একটি রাস্তা নয়, এটি এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম ভিত্তি। উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বিনিয়োগের সুযোগ আরও বাড়বে।এসময় জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সড়ক নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২৩ কোটি ৯০ লক্ষ ২৬ হাজার ১৫০ টাকা।

​স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি খানাখন্দে ভরা ও অবহেলিত থাকায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষাকালে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী এবং দৈনন্দিন কাজে যাতায়াতকারী হাজার হাজার মানুষকে মারাত্মক সমস্যার মুখোমুখি হতে হতো। সড়কটি নতুন করে নির্মাণের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে যাচ্ছে।

​সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হলে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের মিঠাছরা অংশের সাথে উপকূলীয় বামনসুন্দর এলাকার অর্থনৈতিক ও কৃষিভিত্তিক কার্যক্রমের সংযোগ আরও সুদৃঢ় হবে, যা পুরো এলাকার সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

জাগো সংবাদ/আরাফাত/নূর হোসেন

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন