বোয়ালখালীতে চালককে মারধর করে অটোরিকশা ছিনতাই

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশের সময়: Wednesday, 29 July, 2026 । 9:05 pm

বোয়ালখালীতে কিস্তির টাকার জন্য গভীর রাত জেগে আটোরিকশা চালাতে গিয়ে ধার করে ক্রয় করা অটোরিকশাটি খুইয়ে বসেছেন আকবর। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার পূর্ব কধুরখীল এমএ স্কুল এলাকা থেকে আকবরের রিকশাটি ছিনিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের মারধরে আহত হন আকবর। তিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৃত মো. আব্দুল মান্নানের ছেলে।

মো. আকবর জানান, রাত ২টার দিকে উপজেলার পূর্ব কালুরঘাটে তিন যুবক তার রিকশায় ওঠেন। এসময় ওই যুবকরা বলেছিলো এমএ স্কুলের কাছে তাদের সিএনজি চালিত অটোরিকশা নষ্ট হওয়ায় সেখানে মেকানিক নিয়ে যাচ্ছে।

আকবরের দাবি, এম এ স্কুলের কাছে পৌঁছালে তিন যুবক মিলে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে শুরু করে। এর একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে রিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা। আকবর জানায় দেড় মাস আগে ৬০ হাজার টাকা কিস্তিতে ব্যাটারিচালিত আটোরিকশাটি কিনেছিলাম। ঘরে মা, স্ত্রী ও চার মাস বয়সী সন্তান রয়েছে। রিকশা চালিয়ে যা আয় হয় তাতে সংসার চলে।

রাতের বেলায় গাড়ি চালান না জানিয়ে আকবর বলেন, ‘বুধবার ৫ হাজার টাকার একটি কিস্তি ছিলো। সে টাকা জোগাড় করতে মঙ্গলবার রাতে বাড়ি যাইনি। এখন রিকশাটি খুইয়ে বসেছি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

জাগো সংবাদ/আরাফাত/মনির চৌধুরী 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন