মাদারীপুরে ছেলের হামলায় মায়ের মৃত্যু;বাবা আহত, ছেলে গ্রেফতার

সিনিয়র রিপোর্টার, মাদারীপুর
প্রকাশের সময়: Sunday, 2 August, 2026 । 10:05 pm

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নে বিউটি বেগম (৫৭), এক বৃদ্ধা মহিলা তার নিজ বসত বাড়িতে তার মানসিক বিকারগ্রস্ত ছেলে করিম মাতুব্বর মারধর করার ঘটনায় মৃত্যুবরণ করেন। এসময় বাবা আলী মাতুব্বর গুরুতর আহত হয়। এঘটনায় ছেলে করিম মাতুব্বরকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত বিউটি আক্তার শিরখাড়া গ্রামের আলী মাতুব্বরের স্ত্রী।

স্থানীয়ভাবে জানা যায়,করিম মাতুব্বর শনিবার রাতে মায়ের কাছে ভাত চাইলে মা বিউটি বেগম রুমের দরজার নিচ দিয়ে প্লেটে করে ভাত দেয়। দরজার নিচ দিয়ে ভাত দেওয়ায় ছেলে করিম মাতুব্বর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে এবং দরজার নিচ দিয়ে তার মায়ের হাত টেনে ধরে। একপর্যায়ে বিউটি বেগম রুমের দরজার সাথে মাথায় আঘাত পায় এবং পরবর্তীতে রুমের ভিতরে প্রবেশ করে ধাক্কা দিলে ওয়ালের সাথে মাথার পিছনে আঘাত লেগে মাথা ফেটে যায় এবং ঘটনাস্থলে বিউটি বেগম মারা যায়।

এ বিষয়ে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হাসান বলেন, স্থানীয় লোকজনের সহযোগিতায় লাশ উদ্ধার করে, সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে এবং আসামীকে গ্রেফতার করা হয়েছে। করিম মাতুব্বর একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, তিনি বিভিন্ন সময় তার মাকে মারধর করত।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন