বদলগাছীতে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুল ভাংচুর ও অগ্নিসংযোগ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশের সময়: Tuesday, 4 August, 2026 । 6:00 pm

নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডাপুর আলফা কিন্ডার গার্টেন স্কুলের ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ধর্ষণ চেষ্টার অভিযোগের বিষয়টি ছড়িয়ে পড়লে মঙলবার সকাল ৯ টায় উত্তেজিত এলাকাবাসী স্কুল ভাংচুর করে এবং অগ্নিসংযোগ করে সব পুড়ে দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থলে থানা পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। নির্যাতিত ছাত্রীর বাবা কোলা ইউপির জনৈক মেম্বার বলেন, “সোমবর সকালে বৃষ্টি হচ্ছিল। সকাল ৮ টার দিকে আমার মেয়ে স্কুলে যায়। এ সময় স্কুলে কোন ছাত্রছাত্রী আসেনি। আমার মেয়ের শরীর ভিজে গেছে। প্রধান শিক্ষক শফিউল হাসান দিপু কাজী মেয়েকে ভিজা জামা খুলতে বলে। সে খুলতে না চাইলে তার অফিসে ডেকে নিয়ে এ সময় মেয়েকে জড়িয়ে ধরে। তাকে ছেড়ে দিতে বললে সে বলে তুমি কি ভয় পাও। এক পর্যায় প্রধান শিক্ষক ছাত্রীকে জিজ্ঞেস করে তোমার কি মিনস হয়েছে। স্কুল থেকে এসে রাস্তায় দাড়িয়ে ছিল আমার মেয়ে। তখন আমি মেয়েকে প্রাইভেট পড়তে যেতে বলি ঐ স্কুলেরই এক শিক্ষিকার বাড়িতে। দুপুর ১২ টার পূর্বে আমার মেয়ে বাসায় আসে। এ সময় মেয়ে আমার কাছে জানতে চায় মিনস কি জিনিসি আব্বু। তাঁর পর প্রধান শিক্ষকের কর্মকান্ড আমাকে খুলে বলে এবং ঐ স্কুলে আর যাবে না বলে জানায়। মেম্বার স্কুলে গিয়ে প্রতিবাদ জানালে বিষয়টি ছড়িয়ে পড়ে। বিক্ষিপ্ত জনতা মঙ্গলবার সকাল ৯ টায় স্কুল ঘেড়াও করে কাউকে না পাওয়ায় স্কুল ভাংচুর করে এবং অগ্নিসংযোগ ঘটায়।

রাজিবসহ অর্ধ শতাধীক নারীপুরুষ জানায়, “ওর ৩ বউ এর পরেও ছাত্রীদের যৌন হয়রানীর চেষ্টা করে। এ জন্য তার কঠোর শাস্তি হওয়া উচিত।”

এ বিষয়ে জানতে চাইলে বদলগাছী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন, “ভুক্তভোগী পরিবারের সদস্যরা থানায় এসেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, “আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

জাগো সংবাদ/আরাফাত/সিজান সিদ্দিকী 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন