ভুয়া জন্মনিবন্ধন দেওয়ায় পেকুয়ায় সাবেক ইউপি সচিবের ৩ বছরের কারাদণ্ড

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশের সময়: Tuesday, 4 August, 2026 । 9:55 pm

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সচিব নুরুল আলমকে ভুয়া জন্মনিবন্ধন দেওয়ার অভিযোগে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ মামলায় মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমসহ আরও দুইজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আদালতের রায়ে সাবেক ইউপি সচিব নুরুল আলমের বিরুদ্ধে ভুয়া জন্মনিবন্ধন সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। অপরদিকে মামলার অভিযোগ থেকে সাবেক চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমসহ দুইজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ ঘটনায় স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

 

জাগো সংবাদ/আরাফাত/শহীদুল

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন