চকরিয়া ফাঁসিয়াখালী স:প্রা: বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত টইটং ইউপির প্রশাসনিক কর্মকর্তা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশের সময়: Thursday, 6 August, 2026 । 10:19 pm

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পেকুয়া উপজেলার টইটং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবদুল আলিম।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁকে সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।

মো. আবদুল আলিম টইটং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব পালনের পাশাপাশি পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়ন পরিষদে কয়েক বছর ধরে প্রশাসনিক কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বও পালন করেছেন। দায়িত্ব পালনে তাঁর কর্মদক্ষতা ও আন্তরিকতার জন্য সংশ্লিষ্ট মহলে তিনি প্রশংসিত হয়েছেন।

এছাড়া তিনি স্থানীয় সরকার ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে।

আবদুল আলিম সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।

এদিকে সভাপতি নির্বাচিত হওয়ায় মো. আবদুল আলিম সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও উপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।

 

জাগো সংবাদ/আরাফাত/এস

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন