গাইবান্ধা জেলা জুড়ে নিয়মিত সফর হিসাবে আজ ৮ আগষ্ট (শনিবার) বিকাল ৫ ঘটিকার সময় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তারই ধারাবাহিকতায় সুন্দরগঞ্জ উপজেলার লালচামার বাজারে একটি পথসভা ও বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও ইউনিয়নের প্রায় শত শত বিএনপি’র নেতা কর্মীরা আগত অতিথীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে মন্ত্রীকে স্বাগত জানান।
উক্ত পথসভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
সুন্দরগঞ্জ উপজেলার (ইউএনও) ঈফফাত জাহান তুলি সহ উপজেলা পুলিশ প্রশাসন।
এছাড়াও উক্ত পথসভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার (পাউবো) এর কর্মকর্তা শরিফুল ইসলাম সহ সংশ্লিষ্ট দপ্তরের জেলা ও উপজেলার অন্যান্য কর্মকর্তারা।
পথসভা ও বৃক্ষরোপন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুবদলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক ভুট্টু, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক বাবুল আহম্মেদ ও সদস্য সচিব মাহামুদুল ইসলাম প্রামানিক।
এছাড়াও উপস্থিত ছিলেন ১৫ নং কাপাসিয়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মোঃজামাল উদ্দিন সরকার সদস্য সচিব আব্দুর রহিম সরকার।
পথসভায় মন্ত্রী জানান, বিএনপি সরকারের ভিশন এবং মিশন অনুযায়ী গাইবান্ধার সকল উপজেলায় উন্নয়নের ধারা ও সরকারের নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও তিনি জানান অত্র অঞ্চলটি বন্যা ও নদী ভাঙ্গন প্রবণ এলাকা। এখানকার মানুষ খুবই অসহায় এবং নিপীড়িত।
নদী ভাঙ্গন রোধকল্পে সরকারের জরুরী পদক্ষেপ অব্যাহত থাকবে। তিনি আরো জানান বিগত সরকারের সময়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে অন্যায় ও জুলুম করা হয়েছিল তার শক্ত হাতে প্রতিহত করার আহ্বানও জানান মন্ত্রী।
পরিশেষে সরকারের পাশে থেকে জেলার উন্নয়নের কার্যক্রম বাস্তবায়ন করার জন্য স্থানীয় বিএনপি নেতাদের আহ্বান জানান।
জাগো সংবাদ/আরাফাত/শান্ত

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশের সময়: Sunday, 9 August, 2026 । 1:31 pm