গাইবান্ধার সাঘাটায় সাইফুল্লাহ ও সালাহউদ্দিন হত্যার প্রতিবাদে জামায়াতের বিশাল জনসমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশের সময়: Monday, 10 August, 2026 । 9:02 pm

গাইবান্ধার সাঘাটায় সাইফুল্লাহ বারী ও সালাহ উদ্দিন বিএনপির যুবদল নেতা কর্তৃক হামলায়

হত্যার প্রতিবাদ এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১০ আগস্ট ২০২৬ ইং আয়োজিত এ জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আয়োজকদের দাবি, গত ২১ জুন গাইবান্ধার সাঘাটায় হামলায় সাইফুল্লাহ বারী ও সালাহ উদ্দিন নিহত হন। তাদের হত্যার বিচার নিশ্চিত করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে মাওলানা মোঃ শাফিউল ইসলাম অর্থসহ পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে নবোদয় শিল্পী গোষ্ঠী ইসলামী সংগীত পরিবেশন করে।

সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন। বক্তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া জেলা আমির মোঃ আব্দুল হক, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা এমপি, এবং গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান এমপি,

এ ছাড়া বক্তব্য দেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমির মোঃ আব্দুর রহিম সরকার, জেলা সহকারী সেক্রেটারি মোঃ ফয়সাল কবীর রানা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ নূরুন্নবী প্রধান এবং গাইবান্ধা সদর শহর আমির ও জেলা শূরা কর্মপরিষদ সদস্য এ.কে.এম ফেরদৌস আলম।

অনুষ্ঠানে গাইবান্ধার বিভিন্ন উপজেলা জামায়াতের আমিররাও বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন সাঘাটা উপজেলা আমির মাওলানা মোঃ ইব্রাহীম হোসেন মন্ডল, সুন্দরগঞ্জ উপজেলা আমির মোঃ শহিদুল ইসলাম মঞ্জু, সাদুল্লাপুর উপজেলা আমির মোঃ এরশাদুল হক ইমন, পলাশবাড়ী উপজেলা আমির মোঃ আবু বক্কর সিদ্দিক, গোবিন্দগঞ্জ উপজেলা আমির আবুল হোসেন এবং গাইবান্ধা সদর উপজেলা আমির মোঃ নূরুল ইসলাম।

এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোঃ ইউসুফ আল-কারযাভী, জেলা সেক্রেটারি মোঃ ফাহিম মন্ডল এবং সাঘাটা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ মাজেদুল ইসলাম বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা সাইফুল্লাহ বারী ও সালাহ উদ্দিন হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানান। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

 

জাগো সংবাদ/আরাফাত/শান্ত

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন