মিরসরাইয়ে মিঠাছড়ায় ব্যাটারি চুরি কেন্দ্র করে সংঘর্ষ মধ্যস্থতা করতে গিয়ে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, বাইকে আগুন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশের সময়: Monday, 10 August, 2026 । 9:04 pm

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৯নং সদর ইউনিয়নের মিঠাছরা বাজারে গাড়ির ব্যাটারি চুরিকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিরোধ মেটাতে গিয়ে নাঈম হোসেন নামের এক যুবক সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের অন্তত ৬/৭টি স্থানে কুপিয়ে জখম করে। এ সময় একটি মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করা হয়। ঘটনাটি ঘটে ০৯ রবিবার দুপুর দুই ঘটিকায়।

​স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মিঠাছরা বাজারে একটি গাড়ির ব্যাটারি চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা ও তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি শান্ত করতে এবং ঘটনাটির মীমাংসা করে বিবাদ শেষ করার উদ্দেশ্যে এগিয়ে যান যুবদল কর্মী নাঈম হোসেন।

​কিন্তু বিবাদমান একটি পক্ষ নাঈম হোসেনের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা হলো জাপর হেলাল, তারেক, শাহিন, আরিফ, বেলাল, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তার শরীরের ৬/৭টি স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়। নাঈম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

​পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় নাঈমকে উদ্ধার করে দ্রুত মিঠাছড়া ডায়নামিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন, পরে তাকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়, বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

​ঘটনার পর মিঠাছরা বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ীরা এ ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

জাগো সংবাদ/আরাফাত/নূর হোসেন

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন