ময়মনসিংহের ত্রিশালকে আদর্শ নজরুল সিটি হিসেবে গড়ে তুলতে ত্রিশাল পৌর বাজারে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেছে পৌর বাজার ইজারাদার ও ত্রিশাল বাজারের ব্যবসায়ীরা।
মঙ্গলবার দুপুরে গো হাটা মোড় বাজার ইজারা ঘরের সামনে হতে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শুরু হয়ে পৌর বাজারের ধানীখোলা মোড়, উপজেলা পরিষদ মোড় , বড় মসজিদ রোড চকবাজার মোড় ছাগল হাটা মোড় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে আবার গো হাটা মোড়ে গিয়ে শেষ হয়।
পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে পৌর বিএনপির সাধারন সম্পাদক মোশাররফ হোসেন মিলন, ত্রিশাল বাজার ইজারাদার শহীদ উল্লাহ, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিএনপি নেতা জয়নাল আবেদীন, বিএনপি নেতা কৃষিবিদ নূর মোহাম্মদ, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, ব্যবসায়ী তোতা মিয়া প্রমুখ।
এসময় পৌর শহরে জনসচেতনতা র্যালী ও ব্যবসায়ীদের যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার জন্যে পৌর বাজারের ইজারাদারসহ অনুরোধ জানান। ইজারাদার শহিদুল্লাহ বলেন নিজের জায়গা নিজের পরিস্কার করে রাখলে এলাকা পরিস্কার থাকবে।তাই সবাই পৌর বাজারকে পরিস্কার রাখার অনুরোধ করেন।
জাগো সংবাদ/আরাফাত/এইচএম আর

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশের সময়: Wednesday, 12 August, 2026 । 3:09 pm