কাউখালী উপজেলা যুবলীগের সভাপতি অলক কর্মকার আটক

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Thursday, 13 August, 2026 । 3:18 pm

পিরোজপুরের কাউখালী উপজেলা যুবলীগের সভাপতি অলক কর্মকারকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা সদর থেকে তাকে আটক করা হয়।

আটক অলক কর্মকার কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে পুলিশের একটি দল তাকে আটক করে থানায় নিয়ে যায়। গ্রেপ্তারের পর তাকে বর্তমানে কাউখালী থানায় রেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তবে ঠিক কোন মামলায় বা কী সুনির্দিষ্ট অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, কাউখালী উত্তর বাজার বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় অলক কর্মকারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

জাগো সংবাদ/আরাফাত/জে আই লাভলু

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন