আলীকদমে সিমান্তে অবৈধ অনুপ্রবেশে মায়ানমারের ১৪ নাগরিক আটক পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি

বান্দরবান প্রতিনিধি
প্রকাশের সময়: Wednesday, 19 August, 2026 । 10:09 pm

১৪ জন মায়ানমার নাগরিকের বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ, বিজিবি’র হেফাজতে নেয়া এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গত ১৮ আগস্ট ২০২৬ তারিখ (মঙ্গলবার) বিভিন্ন বয়সের ১৪ জন মায়ানমার নাগরিক (পুরুষ) স্বেচ্ছায় আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধীনস্থ ক্রিলাইপাড়া চেকপোস্টে এসে আত্মসমর্পণ করলে তাদেরকে বিজিবি’র হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে তাদেরকে ক্রিলাইপাড়া চেকপোষ্ট থেকে আলীকদম ব্যাটালিয়ন সদরে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সকলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তারা সকলেই নিরস্ত্র এবং বেসামরিক পোশাকে আগমন করে।

অবৈধ অনুপ্রবেশ আইন/ফরেনার্স অ্যাক্ট, সরকারী নির্দেশনা এবং সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা সংক্রান্ত বিধি-বিধান অনুসরণ পূর্বক অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং অনুপ্রবেশের দায়ে উক্ত মায়ানমার নাগরিকদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অদ্য ১৯ আগস্ট ২০২৬ তারিখ (বুধবার) আলীকদম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানাই আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী।

 

জয়নাল আবেদীন/এমএএ

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন