জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনা নিয়ে জাতীয় প্রেসক্লাবে ‘নোঙর’ আয়োজিত সেমিনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: Friday, 21 August, 2026 । 10:19 am

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনা: টেকসই ভবিষ্যৎ ও যৌথ দায়বদ্ধতা’ শীর্ষক সেমিনার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ‘নোঙর’ আয়োজিত এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক জনাব আনিচুর রহমান খোকন তালুকদার, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব রওনাকুল ইসলাম টিপু, বীর মুক্তিযোদ্ধা, লেখক ও গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব আবু সাঈদ খান এবং চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ ইশরাত আজমেরী।

এ ছাড়া সেমিনারে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, দৈনিক আজকালের কণ্ঠের নির্বাহী সম্পাদক, নোঙরের মাদারীপুর জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব মো. বাবুল আকনসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

সেমিনারে সভাপতিত্ব করেন নোঙর ট্রাস্টের চেয়ারম্যান জনাব সুমন সামস।

সেমিনারে নদী, পানি ও পানিসম্পদ ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা বাড়ানো, নদী রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পানিসম্পদ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ ও যৌথ দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

জাগো সংবাদ/আরাফাত

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন