রংপুরের তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশের সময়: Thursday, 27 August, 2026 । 8:03 pm

রংপুরের তারাগঞ্জে মাদক সেবনের দায়ে আব্দুস সালাম (২৫) নামের এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

​আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার সয়ার ইউনিয়নের হাজিরহাট কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আব্দুস সালাম ওই এলাকার আনিছুল ইসলামের ছেলে।

​প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাজিরহাট কলেজপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ ও উপজেলা প্রশাসন। এ সময় আব্দুস সালামকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আসামিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

​আইনি প্রক্রিয়া শেষে সাজা পরোয়ানাসহ দণ্ডপ্রাপ্ত আব্দুস সালামকে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

​অভিযান ও সাজা প্রদানের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন বলেন, “যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এ ধরনের মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

জাগো সংবাদ/আরাফাত/নয়ন

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন