সততা ও মানবিকতায় অনন্য: বরিশাল ল্যাব ডিপার্টমেন্টের ডা. হানিফ হাওলাদার

বরিশাল প্রতিনিধি
প্রকাশের সময়: Thursday, 3 September, 2026 । 3:06 pm

চিকিৎসাসেবার মতো মহতী পেশায় সততা, দক্ষতা ও নীতিবোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. হানিফ হাওলাদার। একজন অভিজ্ঞ ডাক্তার, বিসিএস ক্যাডার কর্মকর্তা হয়েও তাঁর সাধারণ জীবনযাপন, দায়িত্বশীলতা ও মানবিক আচরণ সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

হাসপাতালের নির্ধারিত দায়িত্ব শতভাগ নিষ্ঠার সাথে পালনের পর তিনি বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজি রিপোর্ট মূল্যায়নের কাজ করেন। কাজের প্রতি তাঁর গভীর মনোযোগ ও সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতার কারণে তাঁর তৈরি প্রতিটি রিপোর্ট অত্যন্ত নির্ভুল ও নির্ভরযোগ্য বলে বিবেচিত হয়। সরকারি হাসপাতাল ও বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানেও তাঁর কাজের মান এবং সততা নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অভিযোগের সুযোগ রাখেননি তিনি।

স্থানীয় রোগী ও সেবাগ্রহীতাদের মতে, অধ্যাপক ডা. হানিফ হাওলাদার কেবল একজন দক্ষ চিকিৎসকই নন, বরং অত্যন্ত সৎ ও ভালো মনের একজন মানুষ। প্রতিটি রিপোর্ট অত্যন্ত যত্ন সহকারে পরীক্ষা-নিরীক্ষা করে তিনি মতামত প্রদান করেন, যা সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, গরিব ও অসহায় রোগীদের ক্ষেত্রে বাড়িয়ে দেন মানবতার হাত।

মেডিকেল কলেজের সহকর্মী ও সেবাগ্রহীতা চিকিৎসকদের অভিমত, বর্তমানের ব্যবসায়িক মানসিকতার ভিড়ে ডা. হানিফ হাওলাদারের মতো নীতিবান ও দায়িত্বশীল চিকিৎসক পুরো চিকিৎসা সমাজের জন্য এক অনুকরণীয় অনুপ্রেরণা।

 

জাগো সংবাদ/আরাফাত/এফ

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন