সোনাপুরে মেম্বার পদে বিএনপির দলীয় ফরম সংগ্রহ সবুজ পাটোয়ারীর

আরিফ হোসেন রুদ্র, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশের সময়: Monday, 7 September, 2026 । 11:05 pm

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে বিএনপির দলীয় ফরম সংগ্রহ করেছেন বিএনপি নেতা সবুজ পাটোয়ারী।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির নেতা এমরান হোসেন ও বিএনপি নেতা ফরহাদ হোসেনের কাছ থেকে তিনি দলীয় ফরম সংগ্রহ করেন।

দলীয় ফরম সংগ্রহের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে সবুজ পাটোয়ারী দলের কাছে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের মূল্যায়ন প্রত্যাশা করেন। তিনি বলেন, “প্রিয় ভাইয়েরা, দলের কাছে আমার চাওয়া—দল যেন আমার সঠিক মূল্যায়ন করে। দলের দুঃসময়ে আমি সবসময় সক্রিয় ছিলাম।”

সবুজ পাটোয়ারী আরও দাবি করেন, অতীতেও তিনি মেম্বার পদে তিনবার নির্বাচনে অংশ নিয়েছেন। এবারও ৮ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যাশা নিয়ে তিনি দলীয় ফরম সংগ্রহ করেছেন।

দলের প্রতি নিজের দীর্ঘদিনের সক্রিয় ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “আশা করি দল আমার পাশে থাকবে। দলের কাছে এটাই আমার আকুল আবেদন।”

এ সময় তিনি ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন। পাশাপাশি দলীয় সিদ্ধান্তে তাঁকে মূল্যায়ন করা হবে—এমন প্রত্যাশার কথাও জানান তিনি।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন