প্রেস স্টিকারযুক্ত বাইকে তল্লাশি: চট্টগ্রামে ২৩ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 10 September, 2026 । 10:56 pm

চট্টগ্রামের আনোয়ারায় ‘ডেইলি বাংলাদেশ অবজারভার’ লেখা প্রেস স্টিকারযুক্ত মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২৩ লাখ ৫৫ হাজার টাকার ইয়াবাসহ নুরুল আলম প্রকাশ মুজাহিদ (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)  এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, সাংবাদিকের স্টিকার ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক পাচারের সময় ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

উদ্ধারকৃত মাদক ও মোটরসাইকেলসহ আসামিকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন