বেপরোয়া মাদক সেবী ও মাদকব্যবসায়ী:প্রতিবাদ করতে গেলে ছুরিকাঘাতে যুবকের প্রাণ সংশয়!

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশের সময়: Friday, 11 September, 2026 । 12:54 pm

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের সীতামাতখুর নামক গ্রামে মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ যুবকদের রক্ষা করতে স্থানীয় কতিপয় সচেতন যুবকের প্রতিবাদ করার কারণে মাদক সেবী ও মাদক ব্যবসায়ীর হাতে ছুরিকাঘাতে গুরুতরভাবে আহত হয়েছেন দেলোয়ার ও রেজোয়ান হোসেন সনি নামক যুবক। সরজমিনে পরিদর্শন করে এলাকাবাসীর কাছ থেকে এ তথ্য পাওয়া যায়। ঘটনাস্থলে আহত যুবকের রক্তে রাস্তা রঞ্জিত হওয়ার দৃশ্য দেখা যায়। এলাকাবাসী আরো জানান রনি, জনি ও রানা তিন সহোদর ভাই এ ব্যবসার সঙ্গে জড়িত। তাদের পিতার নাম মানো। তারা এর আগে কসাই এর ব্যবসা করত। পরবর্তীতে, অধিক লাভের আশায় কসাই এর ব্যবসা ছেড়ে মাদকের ব্যবসা শুরু করেন। স্থানীয় যুবকদের মাদকবিরোধী টিম তাদেরকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে গেলে ও মাদক কারবারে বাধা দিতে গেলে তারা তিন ভাই তাদের স্ত্রীসহ ও আফতাব নামক এক ব্যাক্তি একসাথে তাদের উপরে গরু জবাই করা চাকু, রামদাসহ অতর্কিত আক্রমণ করেন। এতে ঘটনাস্থলে দেলোয়ারের গলায় হত্যার উদ্দেশ্যে আঘাত করলে দেলোয়ার নিজের জীবন রক্ষার জন্য হাত দিয়ে আটকাতে গেলে দা এর চোট তার হাতে লেগে হাতটি প্রায় দ্বিখণ্ডিত হয়ে যায়। তার তার সাথে থাকা রেজোয়ান হোসেন সনি নামে এক যুবক প্রতিহত করতে গেলে তাকেও তারা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে। এতে তার বৃদ্ধাঙ্গুলি ও গলায় আঘাত লাগে। সঙ্গে সঙ্গে স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে দেলোয়ার কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজন। এ ঘটনাটি পাঁচবিবি থানা পুলিশ অবহিত করা হলে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব তামবিরুল ইসলাম সাথে সাথেই পুলিশ ফোর্স পাঠিয়ে দেন। কিন্তু ঘটনাস্থলে থেকে অপরাধীরা পলাতক ছিলেন। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন কর্তব্যরত পুলিশ অফিসার।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন