সাতক্ষীরায় সাংবাদিক শেখ আব্দুল আলীমের জানাজা ও দাফন সম্পন্ন

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশের সময়: Sunday, 13 September, 2026 । 11:30 pm

সাতক্ষীরার সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের কার্যকরী সদস্য সাংবাদিক শেখ আব্দুল আলীমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর দুপুর ২টায় সাতক্ষীরা শহরের মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন হাফেজ মাসুম বিল্লাহ।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবুল কালাম, সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মহিদার রহমান, সাবেক কাউন্সিলর শফিক-উদ-দৌলা সাগর, সাংবাদিক সিরাজুল ইসলাম, আতিয়ার রহমানসহ সাংবাদিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জানাজা শেষে সাংবাদিক শেখ আব্দুল আলীমকে সাতক্ষীরা শহরের কামালনগর কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, ফুসফুসে বাতাস ঢুকে অসুস্থ হয়ে পড়লে শেখ আব্দুল আলীমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন