নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শাহীনা নাছরিনের বিদায় উপলক্ষে আজ সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুরে উপজেলা পরিষদ জমিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর এর আসনের সংসদ সদস্য জনাব এম. এ. হান্নানএমপি ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা ইউএনও শাহীনা নাছরিনের দায়িত্ব পালনকালে নাসিরনগর উপজেলার প্রশাসনিক কার্যক্রম, জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর ভূমিকার প্রশংসা করেন।
বক্তারা তাঁর ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিজীবনের সাফল্য কামনা করেন। বিদায়ী ইউএনও শাহীনা নাছরিনও তাঁর দায়িত্ব পালনকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী ইউএনও শাহীনা নাছরিনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশের সময়: Tuesday, 15 September, 2026 । 7:30 pm