সোনার ভরি ২ লাখ ৩১ হাজার টাকা ছাড়াল, বাড়ল দাম

মোঃ আরাফাত আলী
প্রকাশের সময়: Friday, 9 October, 2026 । 10:41 am

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। আগের দরের তুলনায় প্রতি ভরিতে দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন এ মূল্য নির্ধারণ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সোনার গহনার মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

নতুন দাম কার্যকর হওয়ায় সোনার গহনা কিনতে ক্রেতাদের বাড়তি অর্থ ব্যয় করতে হবে। তবে গহনা তৈরির মজুরি, নকশা ও প্রযোজ্য অন্যান্য খরচ যুক্ত হওয়ায় ক্রেতাকে দোকানে চূড়ান্তভাবে আরও বেশি মূল্য পরিশোধ করতে হতে পারে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন