ধর্মীয় সহিংসতার শিকার সুনামগঞ্জের যুবক

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশের সময়: Friday, 18 August, 2023 । 9:08 am

সুনামগঞ্জ শহরে আলিনুর রহমান নামের এক শিয়া সম্প্রদায় যুবককে পিঠিয়ে আহত করেছে হেফাজত ইসলামের একদল কর্মী। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে শহর এলাকায় রিক্সা আটকে এই হামলা চালায়। হামলার সময় যুবকের সাথে তার প্রেমিকা ছিল বলে জানা যায়।

জানা যায়, হেফাজত ইসলামের একদল কর্মীরা প্রথমে রিক্সা আটক করে তাদের বলে তারা রিক্সায় মধ্যে অনৈতিক কাজ করছে। এতে শহরের যুবসমাজ নষ্ট হচ্ছে। এসময় হেফাজত ইসলাম সদস্য মাওলানা আব্দুল কাদের ও মাওলানা ফজলুর রহমান তাদের কর্মী বাহিনীকে নির্দেশ দিলে তারা যুবকের উপর আক্রমণ করে। আশ-পাশের ব্যবসায়ীরা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিককে বলেন, মাওলানা আব্দুল কাদেরের নেতৃত্বে ৮-১০ লোক অই যুবকে বেধরক পিঠিয়ে রক্তাক্ত করে। পরে জ্ঞান হারিয়ে ফেলায় তাকে রাস্তায় ফেলে যায়। স্থানীয়রা পরে তাকে উদ্ধার করে তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তবে সাস্থীয় সূত্রে জানা যায়, যুবকের উপর হামলা হওয়ার কারণ সে শিয়া সম্প্রদায়দের। তার সাথে রিক্সায় সুন্নি প্রেমিকা ছিল বলে তাকে মারা হয়েছে দাবি করা হয়, যা নিছক অজুহাত মাত্র। এই হামলা পূর্ব পরিকল্পনার অংশ মাত্র। শিয়াদের উপর হামলা হওয়ায় ওহাবী সুন্নি মতবাদগুলো এবং সেই সাথে শিয়া প্রসঙ্গটি সামনে চলে এসেছে। বাংলাদেশে শুধু শিয়া নয় সেই সাথে আছে আহমদিয়া সম্প্রদায় এবং আহমদিয়াদের উপর চলে নীরব নির্যাতন। অনেকে আহমদিয়া সম্প্রদায়কে ‘কাদিয়ানী’ বলে ডেকে থাকেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও সাম্প্রদায়িকতা বিশেষজ্ঞ বলেন, বাংলাদেশে জঙ্গিবাদী শক্তির উত্থান স্পষ্ট। হেফাজত ইসলাম ও হিজবুত তাহরীরের মতো সংগঠনগুলো সরকারের প্রশ্রয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন ও ধর্মীয় স্থানে হামলা চালাচ্ছে।

বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার এই উত্থান দেশের ধর্মীয় সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের জন্য গভীর হুমকি হয়ে দাঁড়িয়েছে। সরকারের পক্ষ থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে, বাংলাদেশ আরও অস্থিতিশীলতার দিকে ধাবিত হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন