আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 20 October, 2021 । 12:24 pm

সৌদি আরবের মক্কার বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দে রাসুল হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। সেই দিনটি ছিল সোমবার।
সমগ্র আরব জাহান যখন পৌত্তলিকতা এবং অনাচারের অন্ধকারে নিমজ্জিত ছিল, সেই আয়ামে জাহেলির যুগে মহান আল্লাহ সত্য, ন্যায়, কল্যাণ ও একত্ববাদের প্রতিষ্ঠায় তাঁর প্রিয় হাবিবকে অপার রহমত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছিলেন। এ কারণে রাসুল (সা.)-কে সম্মান জানিয়ে রহমতুল্লিল আলামিন হিসেবেও সম্বোধন করা হয়। বিনয়, সহিষ্ণুতা, দয়া, সহমর্মিতাসহ সব মানবিক সদ্‌গুণের সর্বোচ্চ বিকাশ ঘটেছিল তাঁর মধ্যে। শ্রেষ্ঠ মানবিক গুণাবলির অধিকারী হিসেবে তিনি ধর্ম-বর্ণ-সম্প্রদায়নির্বিশেষ সর্বকালে সর্বজনস্বীকৃত। ন্যায়পরায়ণতা ও সত্যবাদিতার জন্য শৈশবেই তিনি ‘আল আমিন’ উপাধিতে ভূষিত হয়েছিলেন। সব নবী ও রাসুলের মধ্যে শ্রেষ্ঠ মহানবী (সা.) ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন। এরপর ২৩ বছর তিনি তৌহিদের বাণী প্রচার করেছেন। আধ্যাত্মিকতার পাশাপাশি ব্যক্তিজীবনে ও সমাজে শান্তি ও কল্যাণের প্রতিষ্ঠায় তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন।

দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে বাণী দিয়েছেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উদযাপনে ১৫ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন