‘ফারহান আমার জামাই’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 3 March, 2026 । 1:12 pm

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। শুটিং চলাকালে সবার সামনে তাকে মেরে আহত করার অভিযোগ এনেছেন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) মানিকগঞ্জ রাফাত মজমুদার রিংকুর নতুন একটি নাটকের শুটিং চলাকালীন এ ঘটনা ঘটেছে বলে দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন সামিয়া অথৈ।

এ নিয়ে ফেসবুক লাইভও করেছেন সামিয়া অথৈ। এসময় তিনি বলেন, ‘যখন মুশফিক ফারহানের সঙ্গে নাটকে কাজ করতাম তখন তিশা আপু ফোন দিয়ে থ্রেট দিয়েছিল যে, ফারহানের সঙ্গে কাজ করতে পারবে না।’

সামিয়া অথৈ বলেন, ‘শুধু আমাকেই নয়, কেয়া পায়েলসহ অনেককেই এমন থ্রেট দিয়েছিলেন তিনি। কেন কাজ করব না জানতে চাইলে উত্তরে তিশা আপু বললেন, ‘ফারহান আমার জামাই হয়’। বিষয়টি ফারহানকে জানিয়েছিলাম। সেটা এক-দুই বছর আগের কথা। সেই ক্ষোভ তিনি নিজের মধ্যে পুষে রেখেছেন কিনা জানি না।’
উল্লেখ্য, কয়েক বছর আগে অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে তানজিন তিশার একাধিকবার প্রেমের গুঞ্জন শোনা যায়। এ নিয়ে সে সময় কম সমালোচনা হয়নি।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন