ধারবাহিকভাবে দেশে তাপমাত্রা আরও কমতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে। আজ তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকার তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ৩ ও ৪ জানুয়ারি বর্তমান তাপমাত্রা যা আছে, তার থেকে কমবে। তবে তা শৈত্যপ্রবাহ হবে না।
এছাড়াও জানা গেছে, আজ আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Saturday, 1 January, 2022 । 2:31 pm