ত্রিশালে মাথাবিহীন নারীর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 3 January, 2022 । 4:44 pm

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পতিত একটি ক্ষেত থেকে মাথাবিহীন এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, উপজেলার ধানীখোলা ইউনিয়নের কাটাখালী গ্রামের আব্দুল কদ্দুসের জমিতে রোববার সকালে ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে সংবাদ দেয়। পরে ত্রিশাল থানা পুলিশ মাথাবিহীন ঐ লাশটি উদ্ধার করে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারীর পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন