বিখ্যাত আইফোন নির্মাণকারী প্রতিষ্ঠান অ্যাপল ইনকরপোরশনের শেয়ারমূল্য সোমবার ৩ শতাংশ বেড়েছে, যা প্রতিষ্ঠানটির আয় বাড়িয়েছে উল্লেখযোগ্য হারে।
এতে বাজারে প্রথমবারের মতো কোনো বাণিজ্যিক কোম্পানি হিসেবে অ্যাপল ইনকোরপোরেশনের পুঁজি ৩ লাখ কোটি ডলারে পৌঁছেছে।
গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে অ্যাপলের উত্থান। এর আগে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের প্রথম কোম্পানি হিসেবে এর পুঁজি ১ লাখ কোটি ডলার ছাড়িয়ে যায়।
এর দুই বছরের মধ্যে, অর্থাৎ ২০২০ সালের আগস্ট মাসের মধ্যে এটি ২ লাখ কোটি মার্কিন ডলার মূল্য পুঁজির প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে।
দ্রুত এগিয়ে যাওয়া প্রতিষ্ঠানটি ৩ লাখ কোটি মার্কিন ডলারের মালিক হতে সময় নিয়েছে মাত্র ১৭ মাস।
২০০৭ সালে অ্যাপলের প্রয়াত সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস প্রথম আইফোন উন্মোচন করেন। এর পর থেকে এর শেয়ারমূল্য ৫ হাজার ৮০০ শতাংশ বেড়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 4 January, 2022 । 2:46 pm