সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 5 January, 2022 । 5:08 pm

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারও উত্থান হয়েছে পুঁজিবাজারে । এদিন পুঁজিবাজারের প্রধান সূচক বেড়েছে। সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।

আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৬.৯৩ পয়েন্ট ৬ হাজার ৯২৯.৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭.৫৬ পয়েন্ট বা ০.৫১ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪.৬৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৬৩.৬৮ পয়েন্টে এবং দুই হাজার ৫৭৫.৮৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ১ হাজার ৪১৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৩১ কোটি ৯৮ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ১ হাজার ১৮২ কোটি ১৮ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১৮টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১২১টির এবং ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)তে আজ ৪৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন