‘দুই ডোজ টিকা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, বিমান ও ট্রেনে যাওয়া যাবে না’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 6 January, 2022 । 2:12 pm

করোনার দুই ডোজ টিকা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া যাবে না। সেই সঙ্গে বিমান ও ট্রেনেও ভ্রমণ করা যাবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক নিয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

এ সময় টিকার বুস্টার ডোজ নেওয়ার বয়সসীমা কমানো হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন