ময়মনসিংহে তরুনীর খন্ডিত মাথা উদ্ধার, খুনি প্রেমিক আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 6 January, 2022 । 6:17 pm

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের কাঁটাখালি গ্রামে চাঞ্চল্যকর অজ্ঞাত তরনী হত‍্যাকান্ডের রহস্য উন্মোচন করেছে র‍্যাব-১৪।

এ ঘটনায় জড়িত প্রেমিক সেলিম মল্লিক (৩০) কে আটক করা হলে একটি ডোবা থেকে ওই তরনীর খন্ডিত মাথা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার কাটাখালী গ্রামের একটি ডোবা থেকে এ খন্ডিত মাথা উদ্ধার করা হয়।

নিহত তরনী রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জুলু মিয়ার কন‍্যা। তার নাম সুলতানা বেগম (২৭)। সে গাজীপুর জেলায় বসবাস করে চাকরি করত।

সেখানেই মোবাইল ফোনে খুনি সেলিম মল্লিকের সাথে তার পরিচয় হয়। সেলিম ত্রিশাল উপজেলার কাটাখালী গ্রামের আব্দুল খালেকের পুত্র।

র‍্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হান্নানুল ইসলাম এই তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরিচয়ের সূত্র ধরে ওই তরনীর সাথে প্রেমের সম্পর্কে পরিনয়ে জড়ায় প্রেমিক সেলিম। কিন্তু সম্প্রতি ওই তরুনী বিয়ের জন‍্য চাপ সৃষ্টি করলে সেলিম তাকে খুন করার পরিকল্পনা করে। সে পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন রাতে স্থানীর অপর এক ব‍্যাক্তির সহযোগিতায় ওই তরনীকে নির্মম, নৃশংসভাবে হত্যা করে লাশের পরিচয় গোপন করার জন‍্য দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে অন্য একটা জায়গায় লুকিয়ে রাখে সেলিম। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী তরনীর খন্ডিত মাথা উদঘাটন করে খুনের রহস্য উন্মোচন করা হয়।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন