ময়মনসিংহ মেডিকেলে আরও চারজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 12 January, 2022 । 12:15 pm

গেল ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনায় একজন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, জেলার সদর উপজেলার জয়গুন (৮০), হিমু (২৯), হালুয়াঘাটের হরমুজ আলী (৬০) এবং করোনায় মারা গেছেন জেলার সদর উপজেলার অরুনা পাল (৯০)।

তিনি বলেন, আইসিইউতে ২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪২ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে ৫ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ১৬২টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছেন।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন