সৌদিতে উটের সুন্দরী প্রতিযোগিতায় প্রথমবার নারী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 12 January, 2022 । 12:27 pm

প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাওয়াটা আমাদের নারীদের অনেক দূর এগিয়ে নেবে।’

ধীরে ধীরে নারীদের প্রতি আগের আরোপিত বিধিনিষেধ বাতিল করে সৌদি আরবকে আধুনিক রাষ্ট্রে পরিণত করতে কাজ করে যাচ্ছেন কার্যত দেশটির শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সমাজে মূলধারার কর্মকাণ্ডের সঙ্গে নারীদের যুক্ত করতে নেয়া হচ্ছে নানা পদক্ষেপ। রাস্তায় গাড়ি চালানোর অনুমতি, সিনেমা হলে আসা ও চাকরিবাকরির ক্ষেত্রে আগের বিধিনিষেধ ধীরে ধীরে তুলে ফেলা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো সৌদি নারীরা তাদের উট নিয়ে উটদের সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে দেশটিতে এমন ঘটনা ঘটেনি। এত দিন কিং আব্দেল আজিজ উৎসবে সাধারণত পুরুষরাই তাদের উট নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন।

একজন নারী হিসেবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা রাশিদি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই উটের প্রতি আগ্রহী। যখনই শুনলাম, নারীদেরও এ প্রতিযোগিতায় থাকার সুযোগ দেয়া হয়েছে। আমিও অংশগ্রহণের সিদ্ধান্ত নিলাম।’

আরেকজন নারী প্রতিযোগী মুনিরা এএফপিকে বলেন, ‘দীর্ঘকাল ধরেই উট আমাদের জীবনে অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এবার প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাওয়াটা আমাদের নারীদের অনেক দূর এগিয়ে নেবে।’

কিং আব্দেল আজিজ উৎসবের ব্যবস্থাপক মুহাম্মদ আল-হারবি বলেন, এই উৎসবে নারীদের অংশগ্রহণ ‘ঐতিহাসিক ঐতিহ্য’কেই রক্ষা করবে।

মূলত এই প্রতিযোগিতায় প্রাধান্য পায় উট কতটা লম্বা, ঝুলে যাওয়া ঠোঁট, বড় নাক ও সুঠাম কুঁজ। প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য ৬ কোটি ৬০ লাখ ডলার।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন